• সমগ্র বাংলা

কালীগঞ্জে শহীদের কবর জিয়ারত করলো প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের কবর জিয়ারত করেছেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্থানীয় বিএনপি, এনসিপি নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের দেওপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত শহীদ জাকারিয়ার কবর জিয়ারত করেন তারা। এ সময় তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ শহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ জাকারিয়ার পরিবারে সদস্য, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, এসসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী নেতৃবৃন্দ।

পরে জুলাই যুদ্ধে আহত ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কালীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন গাজীপুরী।

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo