• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে বিএন‌পির বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বিজয় মিছিলকে কেন্দ্র করে সাটু‌রিয়া বাসস্ট‌্যা‌ন্ডের পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপু‌রে ক‌য়েক হাজার নেতাকর্মীর বিশাল মি‌ছিল‌টি সাটু‌রিয়া সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের মাঠ থে‌কে বের হয়ে উপ‌জেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে সাটু‌রিয়া বাসস্ট‌্যা‌ন্ডে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা।

প‌রে সাটু‌রিয়া বাসস্ট‌্যা‌ন্ডে উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিসের সভাপতি‌ত্বে  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের সঞ্চালনায় আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা। এ সময় আরও বক্তব‌্য রা‌খেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য এ‌্যাড. নুরতাজ আলম বাহার, এ‌্যাড. মুক‌সেদুর রহমানসহ প্রমুখ। আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন, মা‌নিকগঞ্জ জেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য ডাক্তার জিয়াউর রহমান জিয়া, উপ‌জেলা বিএন‌পির সহ সভাপ‌তি এ‌্যাড. আব্দুল আওয়াল, আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপ‌তি আব্দুল খালেক শুভ, উপ‌জেলা বিএন‌পির যুগ্ম সম্পাদক আ: রহমান, মানিকগঞ্জ জেলা জিয়া পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মো: সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসীন উজ্জামান, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, কৃষকদ‌লের সভাপ‌তি বরকত ম‌ল্লিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo