• সমগ্র বাংলা

রুবেলের সমাধিতে শ্রদ্ধা জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে শ্রদ্ধা জানানো হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রুবেল ইসলামের সমাধিতে। রাজধানীর আদাবর এলাকায় শহীদ হওয়া এই ছাত্রনেতার স্মরণে মঙ্গলবার সকালে নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা আরজীপাড়াস্থ পারিবারিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ বছর ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ প্রস্তুত না হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের পক্ষে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রুবেলসহ জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্য ও আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo