• সমগ্র বাংলা

কুমিল্লায় সাত ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার বরুড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন  ফার্মেসীতে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।  

সোমবার (৪ আগষ্ট) বেলা ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক সালমা সিদ্দিকী ও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।

 এই অভিযানে ড্রাগস অ্যাক্ট ও ঔষধ লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দাম বেশি রাখা, ফার্মাসিস্ট না থাকায়  ও সঠিক তাপমাত্রায় ঔষধ ব্যর্থতার দায়ে সাতটি  প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

‎ সাতটি  প্রতিষ্ঠান  হলো, মা মেডিকেল সেন্টারকে ১২ হাজার টাকা, মেঘনা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মাহী ফার্মেসীকে ৭ হাজার টাকা, পদ্মা মেডিকেল হলকে ৬ হাজার টাকা, যমুনা মেডিকেল হলকে ৮ হাজার টাকা, জিলানী ফার্মেসীকে ১৫ হাজার টাকা ও আর্দশ ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বরুড়া উপজেলায়  এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo