• সমগ্র বাংলা

রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী ধ্বংষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও ভাদাই জাল আটক করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট)  উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর ও বিল চৌর এবং মিরাট ২নং স্লুইচ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।


রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান,নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল এবং ভাদাই জাল দিয়ে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর ও বিল চৌর এবং মিরাট ২নং স্লুইচ গেট এলাকায় মাছ নিধন চলছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার বিকেল তিনটা নাগাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এবং থানাপুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিল থেকে ৫০হাজার টাকা মূল্যের ১৫০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল এবং আরো অর্ধ লক্ষাধীক টাকার ভাদাই জাল আটক করা হয়। পরে আটক জালগুলো বিলের পারেই আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে। 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo