• সমগ্র বাংলা

বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সুইফট সচেতনতা সেমিনার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সুইফট সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং ব্যাংক এশিয়া পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি ও ওয়ান ব্যাংক পিএলসি’র যৌথ সহযোগিতায় শহরের উপকণ্ঠে অবস্থিত পাঁচতারকা হোটেল মম ইন-এ সেমিনার আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের নির্দেশনার আলোকে আয়োজিত এ সেমিনারের উদ্দেশ্য ছিল বগুড়া অঞ্চলের ব্যাংক কর্মকর্তাদের সুইফট সচেতনতা বিষয়ে অবহিত ও দক্ষ করে তোলা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। তিনি উদ্বোধনী বক্তব্যে ব্যাংকিং খাতে নিরাপদ ও দক্ষ আর্থিক লেনদেনে সুইফট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইফটের নিরাপত্তা, কার্যপ্রণালী ও ব্যবহারবিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রায় তিন শতাধিক কর্মকর্তা, আঞ্চলিক প্রধান এবং আয়োজক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা অংশ নেন।
সেমিনারে অংশগ্রহণকারীদের সঙ্গে সুইফট বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo