• গণমাধ্যম

নিউজ প্রকাশে মন্ত্রণালয় থেকে কল দেওয়া হয় না: তথ্য উপদেষ্টা

  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা মন্ত্রণালয় থেকে কাউকে কল দেই না কাউকে বাধ‍্যও করি না কোনো কিছুর প্রচার বা লিখার ক্ষেত্রে। তবে গত ৬ মাসে অনেকগুলো হাউস গণঅভ্যুত্থানের চেতনা ও ঐক‍্যকে ভণ্ডুল করতে কাজ করছে।

রোববার (৩ আগস্ট) বিকালে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

 তিনি বলেন, কারফিউয়ের সময়ে সাংবাদিকতা খুবই একপাক্ষিক হয়েছিল। বিটিভি আর আগুনসন্ত্রাস দেখাতেই ব‍্যস্ত ছিল টিভি চ‍্যানেলগুলো। তবে সেক্ষেত্রে বেশকিছু পত্রিকা ভালো কাজ করেছেন, সত‍্য তুলে ধরার চেষ্টা করেছেন।

 এ সময় দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি।

 জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে পরিবর্তন সম্ভব।

 অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন। এজন্য তাদের কল্যাণে সাংবাদিক সংগঠনসহ স্ব স্ব মিডিয়া হাউসকে কাজ করার আহ্বান জানান তিনি।

 অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

  • company_logo