• সমগ্র বাংলা

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন, বাহা’কে প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা অনুষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগানে আন্দোলন চালিয়ে যান। সকাল সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে বাহা’র বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘মানতে হবে কম্বাইন্ড’, ‘দিতে হবে কম্বাইন্ড’, ‘এক দফা এক দাবি-কম্বাইন্ড চাই’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে, গত ৩১ জুলাই বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) এবং পশুপালন অনুষদের যৌথ বিবৃতিতে জানানো হয়, শিক্ষক কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় কিছু শিক্ষার্থীর আন্দোলনের কারণে অনুষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনে সকল শিক্ষার্থী যুক্ত নন, বরং একটি বিশেষ মহলের প্ররোচনায় কিছু শিক্ষার্থী পশুপালন পেশাকে হেয় প্রতিপন্ন করতে ইচ্ছাকৃতভাবে এসব কর্মকাণ্ডে জড়িত। সভায় উপস্থিত সবাই এ ধরনের কার্যক্রমের নিন্দা জানিয়ে তা থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানান। একইসঙ্গে পশুপালন পেশার সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo