• সমগ্র বাংলা

পঞ্চগড়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিবির কাৃছে হস্তান্তর করেছে বিএসএফ। একই সময় একই দিনে নারী ও শিশুসহ ৯ জনকে অবৈধ ভাবে পুশইন করেছে তারা।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে এসব পুশইনের ঘটনা ঘটে। বর্তমানে সকলকে বিজিবি আটক করে পুলিশের জিম্মায় দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পপি দীর্ঘ এক বছর শিলিগুড়িতে স্বামীর সঙ্গে বসবাস করে স্থানীয় একটি মন্দিরে কাজ করছিলেন। সম্প্রতি তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে শিলিগুড়ি পুলিশ। পরিচয় নিশ্চিতের পর তাকে ফেরত পাঠানো হয়।

তবে একই রাতে একই সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ একটি পরিবারের চার সদস্যকে পুশইন করে বিএসএফ। জানা গেছে, পরিবারটি দীর্ঘদিন মুম্বাইয়ে অবৈধভাবে বসবাস করছিল। সেখানে আছমার স্বামী সেলিম মোড়ল একজন ভারতীয় নাগরিক। মুম্বাই পুলিশ তাদের আটক করে বিমানে শিলিগুড়িতে পাঠায়, পরে বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

এদিকে একই রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগিপুকুর সীমান্ত এলাকা দিয়ে আরও পাঁচ নারীকে বাংলাদেশে পুশইন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের বাড়ি যশোর ও ময়মনসিংহ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি ও থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচয় যাচাইয়ের কাজ চলছে। সংশ্লিষ্ট জেলায় পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo