• সমগ্র বাংলা

শেরপুরে ঘরোয়া ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শিরোপা জিতেছে বন্দেবাড়ি একাদশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে দমদমা এলাকার মফিল উদ্দিনের ইটভাটা মাঠে রোমাঞ্চ ও টানটান উত্তেজনাপূর্ণ খেলায় পশ্চিমপাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে ওই গৌরব অর্জন করে তারা। খেলার ১৬তম মিনিটে দলের পক্ষে একমাত্র ও জয়সূচক গোলটি করে ম্যান অব দি ফাইনালের পুরষ্কার জিতেন আশরাফুল ইসলাম। ফাইনাল খেলাটি পরিচালনা করেন শেরপুর রেফারি এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির। দমদমা যুব সমাজ এ টূর্ণামেন্টের আয়োজন করে। নকআউট পদ্ধতিতে পরিচালিত এ টূর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। প্রায় ১ হাজারের অধিক দর্শক খেলাটি উপভোগ করেন।


টূর্ণামেন্টে সেরা রেফারির পুরষ্কার জিতেন মনিরুজ্জামান মনির, উদীয়মান রেফারির পুরষ্কার জিতেন চাঁন মিয়া, সহকারি রেফারির পুরষ্কার জিতেন সাব্বির আহম্মেদ ও বিশাল সরকার। সেরা গোলকিপারের পুরষ্কার জিতেন মোহাম্মদ মাইমুন।

আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক জাহাঙ্গীর আলম  সম্রার্ট এর সভাপিতত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, প্রভাষক মাহবুব হাসান রুবেল ও তরুণ সমাজসেবক আবু জাফর। আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক চাঁন মিয়া আকন্দ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক মোনায়েম হাসান মিস্টার, শাকিল আহম্মেদ, জীবন আহম্মেদ, বিশাল সরকার, সাব্বির আহমেদ প্রমুখ।

জাহাঙ্গীর আলম সম্রার্ট বলেন, ‘আলহামদুলিল্লাহ’ আমরা প্রথম আসরে সফল। সকলের সহযোগিতা পেলে এ টূর্ণামেন্ট আমরা প্রতিবছর আয়োজন করবো। ২ দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, লীগে ২ দল ভাল খেলেছে বলেই ফাইনালে উঠেছে। খেলায় হার- জিত থাকবেই, প্রতিযোগিতা থাকবেই-কিন্তু প্রতিহিংসা নয়। সম্রার্ট আরও বলেন, ভাল খেলা খেলেই ২০২৫ ফুটবল মৌসুমে শিরোপা অর্জন করেছে বন্দেবাড়ি একাদশ। সবাইকে অভিনন্দন।

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo