• খেলাধুলা

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে নওগাঁর জুলাই স্মৃতি

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : এক সময় দেশজুড়ে সুনাম ছিলো নওগাঁর ভলিবল দলের। ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলো নওগাঁ ভলিবল দল। এরপর থেকে নানা কারণে ও পৃষ্ঠপোষকতার অভাবে ভলিবলের মাঠ থেকে হারিয়ে যায় নওগাঁর ভলিবল খেলা। বিলুপ্ত হয়ে যায় দেশ কাঁপানো এক সময়ের নওগাঁর সুলতানপুর ভলিবল দল। আজ সেই দলের অনেক খেলোয়াররা বেঁচে থাকলেও যুক্ত নেই ভলিবল খেলার সঙ্গে। অনেকেই জীবিকার তাগিদে বদল করেছেন পেশা।

নতুন করে নওগাঁর সেই হারিয়ে যাওয়া ভলিবল খেলাকে মাঠে ফিরে আনতে এবং নতুন প্রজন্মকে এই ভলিবল খেলার প্রতি আগ্রহী করে তুলতেই প্রথমবারের মতো জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করেছেন জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট। এমন টুর্নামেন্টের আয়োজনের কারণে নওগাঁয় নতুন করে হারিয়ে যাওয়া ভলিবল খেলার ধারা কিছুটা ফিরে আসবে বলে মনে করছেন ক্রীড়াবিদরা। টুর্নামেন্টে ৫টি উপজেলা, দুইটি স্থানীয় ক্লাব ও ১টি বিজিবি দল অংশ গ্রহণ করবে।  

শুক্রবার (০১ আগস্ট) বিকেলে সদর উপজেলা পরিষদ মাঠে এই ভলিবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাঠে পানি জমে থাকায় এবং মাঠটি খেলার অনুপযোগী হয়ে পরায় টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে টুর্নামেন্টটি শুরু করা হবে এবং পরবর্তি তারিখ জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo