• খেলাধুলা

মারশাঁর দখলে পুলের আরেক রেকর্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : লিঁও মারশাঁকে পুলের এমবাপ্পে বলা হয়। এমবাপ্পে সবুজ ঘাষে বল পায়ে গতি দেখান। মারশাঁ দেখান নীল জলে। দুই বছর আগে সাঁতারের জীবন্ত কিংবদন্তি মাইকেল ফেলেপসের ৪০০ মিটার পাড়ি দেওয়ার রেকর্ড ভেঙেছিলেন। বুধবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একক ইভেন্টে ভাঙলেন রায়ান লোচের পুলে ২০০ মিটার পাড়ি দেওয়ার রেকর্ড। 

সিঙ্গাপুরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে ২৩ বছর বয়সী ফ্র্যান্সম্যান মারশাঁ মিশ্র এককে ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে ২০০ মিটার পাড়ি দিয়েছেন। ২০১১ সালে লোচে নিয়েছিলেন এক সেকেন্ডেরও (১.৫৪ সেকেন্ড) বেশি সময়। 

সেমিফাইনালে মারশাঁ কিংবদন্তির রেকর্ড ভাঙতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এটাকে শ্রেফ জয় হিসেবেও দেখছেন, ‘এটা আমার কাছে শুধুই একটা জয়। আমি খুশিও। (লোচের) রেকর্ডের পর কেউ তাকে ছুঁতেও পারেনি। সেখানে প্রায় ১ সেকেন্ডের ব্যবধানে রেকর্ড ভাঙা, বিশ্বাসই করতে পারছি না।’ 

অলিম্পিকে চারটি স্বর্ণ জেতা মারশাঁ জানিয়েছেন, তার মনে হচ্ছিল, ২০০ মিটারে তার সেরা টাইমিংটা তুলতে পারবেন। প্রস্তুতি ভালো ছিল, নির্ভারও মনে হচ্ছিল। তবে রেকর্ড হয়ে যাবে এমনটা ভাবেননি। আজ রাতে ভালো একটা ঘুম দিতে চাই। কারণ আগামীকালের লড়াইটা কঠিন হবে। এখন কী করেছি এটা বোঝার চেষ্টা করছি। হয়তো বুঝতে কিছুটা সময় লাগবে।’

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo