ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত 'তারুণ্যের উৎসব'কে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে চলমান জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের পদ্মা জোনের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পুরোপুরি শেষ হতে পারেনি। সিডিউল অনুযায়ী সব ম্যাচ সম্পন্ন না হলেও, বাকি ম্যাচগুলো আগামীকাল অনুষ্ঠিত হবে।
পুরুষ বিভাগের খেলায় দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে পাবনা জেলা ৪৩-৪০ পয়েন্টে সিরাজগঞ্জ জেলাকে হারিয়েছে। এরপর রাজশাহী জেলা ৪৩-২৫ পয়েন্টে নাটোরকে পরাজিত করে। পরের ম্যাচগুলোতে স্বাগতিক বগুড়া জেলা ৩৮-১১ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জকে এবং জয়পুরহাট জেলা ৪৫-১৩ পয়েন্টে নওগাঁ জেলাকে হারায়। দিনের পরবর্তী খেলায় বগুড়া জেলা ৫৮-১২ পয়েন্টে পাবনা জেলাকে এবং নাটোর জেলা ৪৭-২৩ পয়েন্টে নওগাঁ জেলাকে হারিয়েছে। তবে বৃষ্টির কারণে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যকার ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
র্যাংকিংয়ে অবনতি, দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ
নারী বিভাগের খেলায় জয়পুরহাট জেলা ২৭-০৬ পয়েন্টে নাটোর জেলাকে পরাজিত করেছে। দিনের আরেক খেলায় বগুড়া জেলা ৪৩-২৫ পয়েন্টে পাবনা জেলাকে হারিয়ে নিজেদের দাপট দেখিয়েছে। আজকের অসমাপ্ত ম্যাচগুলো আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)