• বিশেষ প্রতিবেদন

ফিরে দেখা ২০২৪: সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ'

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের অভূতপূর্ব ছাত্র-জনতার জাগরণকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ ২০২৫’।
‎
‎আগামী ১লা আগস্ট থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ইতিহাস, প্রতিবাদ, সাংস্কৃতিক চেতনা ও নাগরিক অংশগ্রহণকে একত্রিত করে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘সাইমুম শিল্পীগোষ্ঠী’।
‎
‎অনুষ্ঠানটি সাজানো হয়েছে চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, নাটক, আবৃত্তি, সংগীত, শিশু-কিশোরদের পরিবেশনা, আন্দোলনভিত্তিক স্থিরচিত্র ও ইনফোগ্রাফিক প্রদর্শনী, গণআলোচনা, বক্তৃতা, ফুড স্টল, আর্ট ওয়াল, মুক্ত বইঘর, স্মারক সামগ্রী সহ সাহিত্য-সাংস্কৃতিক উদ্ভাবনের নানা আয়োজনে।
‎
‎অনুষ্ঠানের আয়োজকদের থেকে জানা যায়, উৎসবে অংশ নিতে টিকিট বা নিবন্ধনের প্রয়োজন নেই। তারা বলেন, এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং ইতিহাস, প্রতিবাদ, সৌন্দর্য ও স্বপ্নের সম্মিলিত প্রতিচ্ছবি। তাদের মতে, সমাজ সচেতন নাগরিক, ছাত্র-ছাত্রী, সংস্কৃতিপ্রেমী ও নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই পূর্ণতা পাবে এই আয়োজন।
‎
‎সাইমুম শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে –গান, নাটক, শিল্প ও ভাবনার ছন্দে তারা এই সময়কে রাঙিয়ে তুলতে চায়। তাদের প্রত্যাশা– গণচেতনা, সাংস্কৃতিক রুচি ও সৃজনশীলতার মেলবন্ধনে ‘জুলাই জাগরণ’ হয়ে উঠবে একটি সময়ের সাংস্কৃতিক সাক্ষ্য।

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo