• বিশেষ প্রতিবেদন

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন প্রতিবন্ধী জোহরা খাতুন

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবনের কাছে হার মানেননি জোহরা খাতুন (৫৪)। প্রায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে নিজ সংসারের হাল ধরে রেখেছেন এই লড়াকু নারী।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া কলেজ পাড়া এলাকায় স্বামী রশিদ ও জোহরা খাতুনের প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবন। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা এবং নিত্যদিনের অভাব-অনটন তাঁদের পথ থামাতে পারেনি। বরং প্রতিকূলতাকে জয় করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন জোহরা।

প্রতিদিনের রুটিন সম্পর্কে জোহরা খাতুন জানান, প্রতিদিন ফজরের নামাজের পর ঘুম থেকে উঠে তিনি চলে যান চায়ের দোকানে। সেখানে চা তৈরি, ক্রেতাদের পরিবেশন এবং দোকানের অন্যান্য কাজ করেন। এরপর বেলা ১২টার দিকে বাড়ি ফিরে রান্নাসহ রান্নাবান্নার কাজ শেষ করেন। স্বামীর জন্য খাবার তৈরি করে আবার ফিরে আসেন দোকানে। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত টানা কাজ করেন তিনি।

দীর্ঘ দাম্পত্য জীবনে শারীরিক প্রতিবন্ধকতা তাঁদের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। দীর্ঘদিন ধরে এই চায়ের দোকান চালিয়ে আসছেন। সংসারের তাগিদেই স্ত্রীকে পাশে নিয়ে কাজ করেন তিনি। সীমিত আয় দিয়েই কোনোমতে চলে তাঁদের সংসার।

স্থানীয়রা জানান, প্রায় তিন দশক ধরে চায়ের দোকানে কাজ করার পাশাপাশি দীর্ঘ ৪০ বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসারও সামলে আসছেন জোহরা ও রশিদ দম্পতি। শারীরিক প্রতিবন্ধকতা তাঁদের জীবনকে কঠিন করে তুললেও দায়িত্ব পালনে কখনো পিছিয়ে যাননি তাঁরা। তবে দুই হাতে প্রতিবন্ধকতা থাকায় অনেক সময় স্বাভাবিক কাজ করতে নানা সমস্যায় পড়তে হয় জোহরাকে। এই অসহায় পরিবারের কষ্ট কিছুটা লাঘব করতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, "বাগআঁচড়া ইউনিয়নে জোহরা খাতুনকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয়েছে। সমাজসেবা অফিসের মাধ্যমে তাঁকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা প্রদান করা হচ্ছে।" 

মন্তব্য (০)





image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

১

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

২

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৩

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

  • company_logo