• লিড নিউজ
  • বিশেষ প্রতিবেদন

‎ধ্বংসের মুখে ১৪২ বছরের পুরোনো ঐতিহাসিক রবার্ট মোরেলের কুঠিবাড়ি

  • Lead News
  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে অবস্থিত ইংরেজ নীলকর রবার্ট মোরেলের নামে প্রতিষ্ঠিত ১৪২ বছরের পুরোনো কুঠিবাড়ি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। যদিও ২০২৪ সালে এটি গেজেটভুক্ত ঐতিহাসিক স্থাপনার তালিকায় স্থান পায়, তবে অযত্ন, অবহেলা ও সংস্কারের অভাবে হারাতে বসেছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

‎স্থানীয়দের ভাষ্যমতে, ব্রিটিশ শাসনামলের অত্যাচারী নীলকর রবার্ট মোরেলের স্মৃতিচিহ্ন এই কুঠিবাড়ি। ১৮৪৯ সালে রবার্ট মোরেলের মৃত্যু হলে, তার স্ত্রী মিসেস মোরেল দুই ছেলে নিয়ে পানগুছি নদীর পশ্চিম তীরে বসতি স্থাপন করেন এবং বন আবাদ করে গড়ে তোলেন নীলচাষ ও বিশাল এই কুঠিবাড়ি।

‎বর্তমানে ভবনটির দরজা, জানালা, সিঁড়ি, গ্রিল ও অন্যান্য মূল্যবান সামগ্রী বেহাত হয়ে গেছে। এমনকি স্মৃতিস্তম্ভ থেকেও অনেক জিনিসপত্র চুরি হয়েছে।

‎অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন জানান, ইতোমধ্যে ঐতিহাসিক এই স্থাপনার ৬০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এটি টিকিয়ে রাখতে কয়েক কোটি টাকা প্রয়োজন। এই অর্থবছরে ৫ লাখ টাকা বরাদ্দ আসছে। বাজেট স্বল্পতার কারণে অধিদপ্তর কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, সীমিত বাজেটের মধ্যেই কুঠিবাড়ির অস্তিত্ব রক্ষায় কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo