• সমগ্র বাংলা

পাবনায় উদ্ধারকৃত দেড় হাজার বছরের পুরনো বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি উদ্ধারকৃত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে বিষ্ণু মূর্তিটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের বগুড়া আঞ্চলিক অফিসের পরিচালক এ, কে, এম, সাইফুর রহমানের নিকট হস্তান্তর করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।  

এ সময় উপস্থিত ছিলেন, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের পুঠিয়া রাজবাড়ীর এসিসট্যান্ড কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান, এসআই সনজিত কর্মকার, এ এসআই আনোয়ার হোসেন, পুকুর মালিক লোকমান হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 

পুঠিয়া রাজবাড়ীর এসিসট্যান্ড কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান জানান, এ বিষ্ণু মূর্তিটি দৈর্ঘ্য ২৬.৫ ইঞ্চি ও প্রস্থ ১২.৫ ইঞ্চি। মূর্তিটি সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক অফিসে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে পাবনার তাড়াশ ভবনের যাদুঘরে স্থানান্তর ও স্থায়ী সংরক্ষণ করা হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, আনুমানিক দেড় হাজার বছরের পুরনো এই বিষ্ণুমূর্তি। এটি পাল বা সেন যুগের হতে পারে। মূর্তিটি কালো পাথরের খোদাই করা এবং এতে বিষ্ণু দেবতার নিখুঁত চিত্রাঙ্কন রয়েছে। চাটমোহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষণায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহায়তা ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত (২৫ জুলাই শুক্রবার) দুপুর ১২টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম এলকার লোকমান হোসেনের পুকুরে মাছ ধরার সময় এই বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করেন। 

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

  • company_logo