ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এজহারভুক্ত আরো ২ জন আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে মোট গ্রেফতার ৭ জন।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই রৌমারী থানাধীন ভন্দুরচরের প্রত্যন্ত চর এলাকায় জমিজমা সংক্রান্তে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। এরপর পুলিশ সুপার কুড়িগ্রামের তাৎক্ষণিক নির্দেশে রৌমারী থানা পুলিশের তৎপরতা ও অভিযানে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মামলায় ৫ জন আসামিকে ইতিপূর্বে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৮ জুলাই রাতে গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে আরো ২ জন এজহারভুক্ত আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকন্ডের ঘটনায় পূর্বে ৫ জন সহ আরো ২ জনকে গাজিপুর জেলা থেকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এছাড়াও উক্ত মামলার অন্যান্য এজহারভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)