• সমগ্র বাংলা

শিক্ষার্থী হত্যা মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে চিলমারীতে সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: মেধাবী শিক্ষার্থী জোবায়ের আমিন এর হত্যার মামলার আসামী ১ বছরেও গ্রেফতার না হওয়ায় আসামী গ্রেফতারসহ বিচারের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন ও সড়ক অবরোধ। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার না করা হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী পরিবারসহ এলাকাবাসীর।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরে মামলাটি তদন্তাধীন থাকলেও এখন পর্যন্ত এজাহার ভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। এনিয়ে হত্যার বিচারের দাবিতে ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে আসামীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তির দাবি জানান পরিবারসহ স্থানীয়রা।
তবে পিবিআই বলছেন, আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে। আসামীদের গ্রেফতারে প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় ও পরিবারের সদস্যদের মাঝে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরের চিলমারী হরিপুর সড়কের যান চলাচল বন্ধ করে প্রায় ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সড়ক আবরোধ করে রাখা হয়, এসময় নিহতের পরিবার, স্থানীয় মানুষজনসহ বিভিন্ন পেশার মানুষজন যোগ দেন। পরে তারা শিক্ষার্থী হত্যার বিচারসহ আসামী গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে।
এসময় বক্তব্য রাখেন নিহরের পিতা আব্দুল জলিল সরকার, চাচাতো ভাই জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু সাঈদ হোসেন পাখি, যুবনেতা তাইবুর রহমান, ইঞ্জিনিয়ার বকুল মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, এত দিনেও হত্যা মামলার একটি আসামীকেও গ্রেফতার করা যায়নি? কয়েকদিন আগেও একই দাবি নিয়ে মানববন্ধন করেছি, আজকেও করছি। জোবায়ের আমিনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তারপর আসামীরা মিথ্যা নাটক সাজিয়েছে। বক্তরা আরো বলেন, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার করা না হলে আন্দোলন আরো কঠোর হবে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরে পুলিশ পরিদর্শক আবু সায়েম জানান, মামলা তদন্ত অবস্থা আছে, আমরা এখনো ফাইনালি পোস্টমর্টেম পাইনি, পাবো হয়তবা। আসামি তো এলাকায় নাই, আমরা চেষ্টা করতেছি।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার এক দিন পর কলেজছাত্র জোবায়ের হোসেন আমিনের লাশ ভেসে ওঠে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। এরপর ওই বছরের ২১ জুলাই চিলমারী মডেল থানায় মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদের (২১) নামে ও আরও ছয়-সাত অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

  • company_logo