ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আন্তনগর ‘লালমনি এক্সপ্রেসের’ দুটি বগি উল্টে গেছে। দুর্ঘটনার কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে বিডিআর গেট হয়ে পুরান বাজারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এসময় বিডিআর গেট এলাকায় অপর একটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেন
ঘোরানো হচ্ছিল। সেই মুর্হুতে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় তাৎক্ষনিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

মন্তব্য (০)