• সমগ্র বাংলা

রংপুরে ধর্মীয় কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার, হামলায় ১৫ বসতঘর ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল ইসলাম রাজু রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে এক কিশোরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর পরই উত্তেজিত জনতা তার বাড়িসহ সনাতন ধর্মাবলম্বী কয়েকটি পরিবারের অন্তত ১৫টি বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়।

ঘটনা নিয়ন্ত্রণে রোববার বিকেল সাড়ে চারটার দিকে সেনাবাহিনী মাঠে নামে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, কিশোরটি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউশনের শিক্ষার্থী। ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে শনিবার রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরদিন সাইবার সুরক্ষা আইনে মামলা করে আদালতের নির্দেশে তাকে সম্মিলিত শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর শনিবার রাতেই উত্তেজিত জনতা কিশোরের বাড়ির সামনে জড়ো হয়। পরে দ্বিতীয় দফা মিছিলে এক স্বজনের বাড়িতে হামলা চালানো হয়। রোববার জোহরের নামাজের পর বিক্ষুব্ধ জনতা ফের জড়ো হয়ে ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত এক কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। হামলার শিকার পরিবারগুলোর অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী।

স্থানীয় বাসিন্দা প্রমোদ মোহন্ত জানান, ঘটনাটি গঙ্গাচড়া উপজেলার হলেও পাশের কিশোরগঞ্জ উপজেলার বাংলাবাজার থেকে একটি মানববন্ধনের ডাক দেওয়া হয়। পুলিশ জানিয়েছিল, তারা ওই গ্রামে যাবে না। কিন্তু বেলা তিনটার দিকে স্লোগান দিতে দিতে তারা গ্রামে ঢুকে ভাঙচুর চালায়।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা সন্ধ্যায় খিলালগঞ্জ বাজারে উত্তেজিত জনতার সঙ্গে কথা বলেন। তিনি জানান, “ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছি।

মন্তব্য (০)





image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

  • company_logo