• খেলাধুলা

গার্দিওলাও ভারতের কোচ হতে চেয়েছিলেন, ফেডারেশন বলছে ভুয়া

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে চাওয়া নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছিলেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালেও পরে জানা যায়, সেটি ছিল একটি ভুয়া আবেদন। এবার আরেকটি খবর, ভারতের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন পেপ গার্দিওলাও! তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বলছে, এটি আরেকটি ভুয়া আবেদন।

সবকিছু শুরু হয়েছিল এআইএফএফের ৪ জুলাইয়ের একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে। সেখানে লেখা ছিল, ‘ভারতের সিনিয়র জাতীয় দলের জন্য কোচ খুঁজছি আমরা।’ এরপরই একটি আবেদন ই-মেইলে জমা পড়ে, যেখানে নাম ছিল জাভি হার্নান্দেজের! ভারতের জাতীয় দলের ডিরেক্টর ও সাবেক গোলরক্ষক সুব্রত পাল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জাভির নাম আবেদনকারীদের তালিকায় ছিল।’

এখানেই শেষ নয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোও বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করলে তা বিশ্ব গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা রকম ট্রল ও মিম।

এরপর জানা যায়, পেপ গার্দিওলার নামেও একটি আবেদন জমা পড়েছে! কিন্তু তদন্তের পর ফেডারেশন বুঝতে পারে, এই আবেদনগুলো ভুয়া। এক বিবৃতিতে তারা জানায়, ‘স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নামে যেসব আবেদন পাওয়া গেছে, সেগুলোর সত্যতা যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে আবেদনগুলো জাল।’

পরে ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, জাভির নাম দিয়ে ওই আবেদনটি পাঠিয়েছেন এক ভারতীয় তরুণ। তবে তার পরিচয় গোপন রাখা হয়েছে। ভেলোরের ভিআইটি বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর বয়সী ওই শিক্ষার্থী স্বীকার করেন, ‘আমি এই প্র্যাঙ্কটি করি। [email protected] নামে একটি ভুয়া মেইল আইডি তৈরি করে জাভির পক্ষ থেকে একটি চিঠি লিখে ফেলি। এরপর সেটি ৪ ও ৫ জুলাই দুইবার এআইএফএফে পাঠাই।’ তবে সে তরুণ জানায়, গার্দিওলার নামে মেইল পাঠাননি তিনি।

ফেডারেশন জানায়, কোচ পদের জন্য এখন পর্যন্ত প্রায় ১৭০টি আবেদন জমা পড়েছে। প্রাথমিকভাবে তিনজনকে শর্টলিস্ট করা হয়েছে, যাদের মধ্য থেকে নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo