• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূবৃর্ত্তরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর মাধবপুর গ্রামে দিনে দুপুরে  নিজ বাড়ির ঘরের ভিতর ঢুকে মধ্যবয়সী এক ব্যক্তিকে ধারালো অস্ত্রদিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি জীবননগর রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের দিদার উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম ফেলা (৪৮)।

শনিবার দুপুর ১ টায় হাসাদাহ মাধবপুর স্কুলপাড়ার তার নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২৬ জুলাই শনিবার দুপুর একটার দিকে এলাকাবাসী জানতে পারেন কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। তবে নিহত ব্যক্তি ফেলা'র ছেলে রাজু (২৬)  তার বন্ধু মাধবপুর গ্রামের শহিদুলের ছেলে আকিদুলকে ফোন দিয়ে প্রাথমিকভাবে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে  কোপানোর কথা স্বীকার করে। এবং তার পিতার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা তা জানতে চায় আকিদুলের কাছে। এরপর থেকে সে পালাতক রয়েছে।

ঘটনার স্বীকারোক্তি দিয়ে আকিদুল জানায় রাজুর সাথে তার পিতার কয়েকদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিলো। বিষয়টি স্থানীয়ভাবে আজ সকালে মিমাংশা হবার কথা ছিলো। কিন্তু রাজু আমাকে দেড়টার দিকে ফোন করে জানায় সে তার পিতাকে হত্যা করে পালিয়েছে। 

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে মাঠে কাজ করছে পুলিশ তিনি আরও জানান নিহত ফেলার ভাই জহির বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

এ ঘটনার পর ঝিনাইদাহ পিবিআই এর একটি তদন্ত প্রতিনিধি দল ঘটনার বিষয়ে তদন্তে মাঠে নামেন এবং খুনের  প্রকৃত রহস্য উন্মোচোন করতে আসামীকে আটকের প্রচেষ্টা চলামান আছে বলে জানান। তবে এ ধরনের নৃশংসভাবে হত্যাকান্ডের ঘটনার সঠিক বিচারের  দাবী জানান  নিহতের ভাই জহির উদ্দীন ও আনোয়ার হোসেন সহ  স্থানীয়রা।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo