• সমগ্র বাংলা

জুলাই পুনর্জাগরণে রাণীনগরে শপথ পাঠ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয় নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে পুরোপুরি ব্যবহার করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঘটে যাওয়া জুলাই আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শপথ বাক্য পাঠ করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

মন্তব্য (০)





image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

  • company_logo