• সমগ্র বাংলা

যশোরের শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগে যুবক আটক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানার পুলিশ ব্যবসায়ীর কাছে তিন লক্ষ টাকা চাঁদাদাবীর অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক বাগআঁচড়া বাজারের রুহুল আমিন টুটুল ড্র্াইভারের ছেলে। এ ঘটনায় বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে।

মামলায় ব্যবসায়ী রুহুল আমিন অভিযোগ করেন, গত ২১ জুলাই তার ছেলে মাসুদ পাভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে আসছিলেন। এ সময় জনৈক্য ইসমাইলের চায়ের দোকানের সামনে তার ছেলেকে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮/১০জন দূর্বৃত্ত গতিরোধ করে। তখন অবিযক্তরা বলেন তোর বাপ বাগআঁচড়া বাজারের একজন বড় ব্যবসায়ী এ জন্য তোর বাবাকে বলিস আমাদের তিন লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তোর সহ তোর বাবাকে যে খানে পাবো সেখানে ফেলে মারপিক করবো। এ সময চাঁদাবাজরা রিজভীকে বেদম ভাবে মারপিট করে। এ ঘটনার পর রিজভীর পিতা রুহুল আমীন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ আরও ৮/১০ জনের নামে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে। পুলিশ বুধবার মামলার প্রধান আসামী আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

উল্লেখ্য, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদক সেবন, চাঁদাবাজী, ইফটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

 এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজী মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

মন্তব্য (০)





image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

  • company_logo