ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঘুঘুডিমা এলাকায় বিষাক্ত সাঁপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে তার নিজ বাড়িতে সাঁপের কামড়ে মারা যায়।
নিহত ব্যক্তি হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের ইয়াসিন আলীর ছেলে রুস্তম আলী (৪০)।
স্হানীয়রা জানান, আজ সকালে নিহত রুস্তম আলী গৃহপালিত পশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে হাসুয়ায় ধার দেওয়ার জন্য গোয়াল ঘরে ঢুকলে সেখানেই বিষাক্ত সাঁপে ছোবল দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিষিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাফেজ মীর জানান, সকালে সাপের কামড়ে নিহত হয়েছেন। তবে হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে রুস্তম আলী।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

মন্তব্য (০)