• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ও বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপর উজিরপুর এলাকায় পদ্মানদীতের গোসল করতে নেমে দুই শিশুর ‍মৃত্যু হয়েছে।

আজ রবিবার দুপুরে উপর উজিরপুর এলাকার পদ্মা নদীতে গোসল করার সময় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া ও উজিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ফাহিমা খাতুন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, দুপুরে পদ্মা নদীতে বেশ কয়েকজন শিশু গোসল করতে যায়। এসময় আনিম আলী নামের এক শিশু পানিতে ডুবে গেলে মীম আক্তার তাকে বাচাতে গিয়ে সেও পানি ডুবে মারা যায়। স্থানীয়রা তাদের পানি থেকে উদ্ধার করে পরিবারের কাছে দিয়ে দেয়।

নিহত দুই শিশু শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উপর উজিরপুর গ্রামের ওরম আলী ছেলে আনিম (১১) ও একই এলাকার মুকুল আলীর মেয়ে মীম আক্তার (১১)।

এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রহিদ সিংহ নামের এক শিক্ষার্থী সকালে বজ্রপাতে মারা যায়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, শিবগঞ্জ উপজেলায় তিনজন শিশু মৃত্যু খবর পাওয়া যায়। খোজ খবর নিয়ে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।

মন্তব্য (০)





image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

  • company_logo