• সমগ্র বাংলা

কালীগঞ্জ পৌরসভায় নতুন কর আরোপ ছাড়াই প্রায় ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।

রোববার (২০ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে পূর্বের জেরসহ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ৬৪৯ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ২০ লাখ ৯ হাজার ৬৪৯ টাকা।

অন্যদিকে, উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৪২ লাখ টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে ১৯ লাখ ৬৬ হাজার ৬৫৬ টাকা। সবমিলিয়ে মোট বাজেট দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকা।

বাজেট ঘোষণার পরে পৌর এলাকার অসহায় ও দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, “নাগরিক সুবিধা বৃদ্ধিতে পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজেটে নাগরিকদের ওপর অতিরিক্ত কোনো করের বোঝা না চাপিয়ে উন্নয়ন কাজ অব্যাহত রাখা হবে।”

মন্তব্য (০)





image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

  • company_logo