• সমগ্র বাংলা

গোপালপুরে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে শহীদদের স্মরণে গোপালপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি — “এক শহীদ, এক বৃক্ষ”।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় শহীদ ইমনের বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বাড়ির আঙিনায় একটি বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. সাইদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এখলাছ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, এবং উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ জোলহাস উদ্দিন।

এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগ, এবং বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন ও গোপালপুর উপজেলা বন কর্মকর্তার কার্যালয়।

আয়োজকরা জানান, “শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশ রক্ষার এই উদ্যোগ সমাজে সচেতনতা সৃষ্টি করবে।”

মন্তব্য (০)





image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

  • company_logo