ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুনার রশিদ, সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, এবং লালমনিরহাট জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু তালিব প্রমুখ।
মিছিল শেষে বক্তারা বলেন, "সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় দুর্বৃত্তরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে।"
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

মন্তব্য (০)