• সমগ্র বাংলা

কয়লা খনিতে দুর্ঘটনায় চীনা নাগরিক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি অভ্যন্তরে দুর্ঘটনায় একজন চীনা নাগরিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত চীনা নাগরিক ওয়াং জিয়াং গো। খনিতে শিফ্ট ম্যানেজার হিসেবে দ্বায়িত্ব পালন করতেন।

জানা গেছে, খনিতে প্রায় ১৫শত মিটার গভীরে ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শেষে মেশিনপত্র ১৪০৬ নম্বর ফেইজে স্হান্তান্তরের কাজ চলার সময় বিকাল সোয়া ৫টার দিকে হঠাৎ করে মেশিনের নিচে চাপা পড়ে যান চীনা নাগরিক ওয়াং জিয়াং গো। দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধঢা সাড়ে ৭টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক। 

কয়লা খনির মাইন অপারেশনের উপ মহা ব্যবস্হাপক খান জাফর সিদ্দিক জানান, ১৩০৫ ফেইজের কয়লা উত্তোলন শেষে ১৪০৬ নামে আরেকটি নতুন ফেইজে মেশিনপত্র স্হান্তান্তরের কাজ চলার সময় দুর্ঘটনায় চীনা নাগরিক নিহত হয়েছেন।

বড়পুকুরিয়া আইসি ফাঁড়ির উপ পরিদর্শক মিন্টু চন্দ্র রায় জানান, দুর্ঘটনায় নিহত চীনা নাগরিকের লাশ কোথায় সৎকাজ করা হবে তার সিদ্ধান্ত নেবেন চীনা কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo