ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই আন্দোলনে যেসকল নারী ও শিশুরা নিহত হয়েছে তাদের হারিয়ে যেতে দিবে না। তাদের নিয়ে সংকলন করা হবে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সদর এলাকার নয়ামাটিতে গুলিতে নিহত শিশু রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধু সুমাইয়ার বাসায় সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, যারা শহীদ হয়েছে তাদের পূর্ণ হক যেটা রাষ্ট্র নিশ্চিত করেছে সেটা যেনো তারা ঠিক মতো পায় সেটা নিয়ে নারায়ণগঞ্জের ডিসি কাজ করছে। শহীদ এই নারীদের পরিবারগুলো কেমন আছে এবং তাদের সংকট গুলো কি সেটা আমি জানতে চাই। এসময় উপদেষ্টা আরো বলেন, তার মন্ত্রণালয়ের অধিনে যতটুকু শক্তি আছে, রিসোর্স আছে সেগুলো আমি শহীদ মেয়েটির পরিবারের জন্য কাজে লাগাতে পারি এবং তাদের পরিবারের পাশে থেকে একটু এগিয়ে দিতে পারি সেটি নিয়ে কাজ করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সহ পুলিশ প্রশাসন।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)