• সমগ্র বাংলা

রাণীনগরে ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: দেশে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এমন সিদ্ধান্ত দেশের মাঠ পর্যায়ে বাস্তবায়নে সারা দেশেই নার্সারীগুলোতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। তারই ধারাবাকিতায় নওগাঁর ১১টি উপজেলায় চারা উৎপাদনকারী নার্সারীতে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার জেলার রাণীনগর উপজেলার চারটি নার্সারীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি/ব্যক্তি মালিকানা নার্সারী মালিকদের ক্ষতিপূরণ বাবদ পূর্নবাসন কর্মসূচির আওতায় আকাশমনি ও ইউক্যালিপটাস চারা কেটে ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে কাশিমপুর ইউনিয়নের একটি নার্সারীতে প্রধান অতিথি হিসেবে চারা কেটে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন, সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্থানীয় মেম্বার, নার্সারী মালিক প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বাড়ির আশেপাশে কিংবা ফসলের জমির আইল দিয়ে রোপন করা বড় বড় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় এবং দ্রুতই নিজ দায়িত্বে এই ক্ষতিকর গাছগুলো কেটে ফেলার পরামর্শও প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo