• বিশেষ প্রতিবেদন

কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস!

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে একটি কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। গাছটি দেখার জন্য ভিড় করছে মানুষ।

রমনা মডেল ইউনিয়নে মাস্টার পাড়া এলাকা মামুন মিয়া বলেন, আজ সকালে শুনি গাছটির মধ্যে ধোয়া ও আগুন জ্বলছে। জানি না কেউ আগুন দিয়েছে কি না না। উপস্থিত কয়েকজন জানান, গাছে আগুন ধরিয়ে আল্লাহ প্রদত্ত আগুন। স্থানীয় আলামিন (৬০), আমেনা বেগম (৫০), আসাদুজ্জামানসহ (৪০) অনেকেই বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনা রেলস্টেশনের ওখানে একটি গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসেও আগুন নেভানোর চেষ্টা করে ও ব্যর্থ হয়েছে। আসলে এ আগুন কোথা থেকে আসছে আমরাও বুঝতে পারছি না।

স্কুলছাত্রী আশামনি খাতুন বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি। চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো.ফারুক হোসেন বলেন, ঘটনাটি শোনার পর সকালে এসে দেখি গাছে আগুন জ্বলছে আগুন নেভানোর চেষ্টা করেছি কিন্তু আগুন না নেভায় আমরা চলে আসি আবার এসে দেখে আগুন জ্বলছে আমরা চেষ্টা করছি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমি সকালে গিয়েছিলাম। পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo