• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 ফরিদপুর প্রতিনিধি: ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে  ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ও এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় মহাসড়কের পাশ দিয়ে দখলে থাকা ফুটপাতের দোকান ও  যাত্রীছাউনীর মধ্যে দখলে থাকা বিভিন্ন বাসকাউন্টার গুলো উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুরে প্রায় ২ ঘন্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত  ছিলেন ভাঙ্গা হাইওয়ে ও লোকাল থানা পুলিশ, ভাঙ্গা পৌরসভা,  সড়ক ও জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ঈদের আগেই মহাসড়কের পাশ দিয়ে গড়ে উঠা ফুটপাত দখলমুক্ত করার জন্য সড়ক ও জনপদ এবং প্রশাসনের পক্ষ থেকে নোটিশ ও মাইকে প্রচারণা চালানো হয়।  কিন্তু সেসব নির্দেশনা অমান্য করে অবাধে মহাসড়কের পাশে ফুটপাত ও যাত্রীদের জন্য যাত্রিছাউনী দখল করে বাস কাউন্টার দখল করেছিলেন স্থানীয় কতিপয় কুচক্রী মহল। মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে মহাসড়কে এমন অভিযান অব্যাহত থাকবে। এতে আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে দূর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও অভিযানে থ্রী-হুইলার ও  পরিবহন জব্দসহ ৫ টি মামলা করা হয়। 

উচ্ছেদ অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওসার মাতুব্বর সহ লোকাল থানা ও ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপদের কর্মী ও সাংবাদিকেরা । 

 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo