• সমগ্র বাংলা

উলিপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

‎‎সোমবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অডিটরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

‎‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টনার প্রোগ্রাম রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ অশোক কুমার রায়।

‎‎এ সময় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অংশীদারত্বমূলক উদ্যোগ গ্রামীণ কৃষি অর্থনীতিকে গতিশীল করছে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হচ্ছে।

‎‎দিনব্যাপী এ আয়োজনে উপজেলার পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নের কৃষক-কিষাণি, পিএসএফ প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে কৃষি বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের মাধ্যমে আয়োজন শেষ করা হয়।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo