ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট খেলার সময় ছক্কা মারার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতের ক্রিকেটার হরজিত সিং। তিনি ফিরোজপুরের তরুণ ক্রিকেটার।এদিন ফিরোজপুরের ডিএভি স্কুলের মাঠে খেলা চলছিলো। সেই ম্যাচে ব্যাট করতে মাঠে নামেন হরজিত। ব্যাটিংয়ে নেমে ছক্কা মারেন এই ব্যাটার।
এরপর হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে আসেন। পরের বল খেলার জন্য তৈরিও হচ্ছিলেন। সেই সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
সেই সময় হৃদরোগে আক্রান্ত হন হরজিত সিং। মাটিতে পড়ে যান। মাঠে থাকা বাকি ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে তার কাছে যায়। তাকে সিপিআর দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
২০২৪ সালে মুম্বাইয়ের এক ক্রিকেটার এমন ভাবেই মারা যান। ৪২ বছর বয়স হয়েছিল তার। ক্রিকেট খেলতে খেলতেই মারা গিয়েছিলেন রাম গণেশ তেওয়ার নামের সেই ক্রিকেটার। তাকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)