• সমগ্র বাংলা

স্কুল ফিডিং কর্মসূচিতে উলিপুর উপজেলাকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলাকে প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

‎‎রোববার(২৯ জুন) বিকালে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্কুল ফিডিং কর্মসূচি চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

‎‎মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার ৮টি ইউনিয়ন দুর্গম এলাকা হিসেবে পরিচিত। প্রায় দুই যুগ ধরে এ উপজেলার প্রাথমিক শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির সুবিধা পেয়ে আসছিলো। কিন্তু গত ২২ জুন স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রজ্ঞাপনে উলিপুর উপজেলার নাম বাদ দেওয়া হয়েছে। দুর্গম অঞ্চল হওয়া সত্ত্বেও ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মসূচি থেকে উলিপুরকে বাদ দেওয়া হয়েছে বলে বক্তারা দাবি করেন।

‎বক্তারা আরো বলেন, অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিল করে উলিপুর উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে নতুন করে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় উপজেলাবাসিকে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে।

‎‎মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব হায়দার আলী মিঞা, পৌর বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মঞ্জু, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক হোসাইন আহমেদ হিজল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম, খামার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, গুনাইগাছ আরেফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী প্রমুখ।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo