• অপরাধ ও দুর্নীতি

কুমিল্লা থেকে অপহরণের ৮ দিন পর জামালপুরে শিশু উদ্ধার, আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : কুমিল্লা থেকে অপহৃত হওয়ার ৮ দিন পর জামালপুর থেকে ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ জুন) রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।

আটককৃত হলেন, মোঃ সোহেল (৩৭) গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেনে ছেলে ও মোঃ ইমরান (২২) হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের মরহুন দুলালে ছেলে।

র‌্যাব জানায়, গত ২১ জুন কুমিল্লার মুরাদনগরের মহনগঞ্জের আশীরপার আন নূরানী মাদ্রাসা থেকে রাসেল নামে ওই শিশুকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাসেলের মা রোজিনা বেগম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়। অপহরণকারীরা বিভিন্ন সময়ে অবস্থান পরিবর্তন করে। শনিবার রাতে জামালপুর সদর উপজেলার ছোনটিয়া এলাকা থেকে রাসেলকে উদ্ধার করা হয়। এ সময় সোহেল ও ইমরান নামে দুইজনকে আটক করা হয়।
 
শিশুসহ আটকদের কুমিল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় র‌্যাব।
 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo