• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎‎গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম(৪৭) পৌরসভার ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও নিজাই খামার গ্রামের ফজলার রহমানের ছেলে। এবং খলিলুর রহমান(৪০) কুড়িগ্রাম জেলা শ্রমিকলীগের সদস্য ও পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম চন্ডিজন গ্রামের শমসের আলীর ছেলে।

‎‎পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থেতরাই বাজার থেকে আ'লীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম চন্ডিজন গ্রামের নিজ বাড়ি থেকে শ্রমিকলীগ নেতা খলিলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

‎‎এ বিষয়ে রোববার(৬ জুলাই) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo