• সমগ্র বাংলা

নানা আয়োজনে শেষ হলো উলিপুর কৃষি মেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ দিন ব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে। 

‎‎উপজেলা পরিষদ চত্ত্বরে ২৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আয়োজিত কন্দাল ফসলের বিভিন্ন কলা কৌশল ও প্রদর্শনীর ওপর কৃষি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় মোট ১৫ টি স্টলে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‎‎‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে রোববার(২৯ জুন) সকাল সাড়ে ১০টায় সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. মোঃ মামুনুর রহমান। এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ্ আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রেবা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার প্রমুখ।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo