প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে হাত মুখ ধোয়ার সময় পুকুরের পানিতে পড়ে আশরাফুল ইসলাম(২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৮ জুন) সকালে কাচারিপাড়া এলাকায়।
এলাকাবাসি ও নিহতের পরিবার জানায়, পৌরসভার কাচারিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সকালে বাড়ির পাশে থাকা কাচারি পুকুরে হাত মুখ ধোয়ার জন্য বের হন। এরপর আর তিনি বাড়িতে ফিরেনি। স্থানীয়রা পুকুরের পানিতে আশরাফুলকে ভাসতে দেখে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন। আশরাফুল ইসলাম মৃগী রোগী ছিলেন। এর আগেও তিনি অসুস্থ হয়েছিলেন। তাদের ধারনা কাচারী পুকুরে হাত মুখ ধোয়ার সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)