প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রেলবাজার এলাকার পূর্বটিয়ারতলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহার বেগম চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনাগামী একটি পণ্যবোঝাই ট্রাক ওই নারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সিএনজি অটোরিকশার সাহায্যে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহার বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার ঘণ্টাখানেক আগে সকাল ৬টার দিকে তিনি শিমুলতলা বাজারে একটি দুধবাহী গাড়ির সামনে মাথা ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ফুরকান আলী জানান, “ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যাচ্ছিল, আমরা সিএনজি দিয়ে পথ আটকে দিয়ে ট্রাকটি ধরেছি। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।”
আরেকজন প্রত্যক্ষদর্শী কদরুল ইসলাম বলেন, “ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মহিলা নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, শুনেছি সকালেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।”
নিহতের স্বামী সাইদুল ইসলাম জানান, “রাতে সে বাসায় ছিল। কখন বের হয়েছে কেউ জানে না।”
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ করবে না বলে জানিয়েছে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)