প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বাবার উপর অভিমান করে ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেঁচিয়ে সামিউল শরীফ (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামিল বড় খারদিয়া গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে ও বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
মঙ্গলবার ( ২৪ শে জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, বাবার উপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র সামিউল আত্মহত্যা করে। নিহতের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)