ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মালেক জুট মিলের শ্রমিকদের পাওনা বকেয়া বেতনের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে মহাসড়কের কাচঁপুর এলাকার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তাঁরা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়।
পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আস্বস্ত করলে মহাসড়ক থেকে সরে যায় যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা বলছেন, আজকের মধ্যে সকল বেকেয়া পরিশোধ এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাটাই করা সহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারো আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।
কারখানার উপ মহা ব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান,শ্রমিকদের বকেয়া অতিদ্রুত পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, মালিক পক্ষের কথা বলে শ্রমিকদের আস্বস্ত করলে শ্রমিকরা তা মেনে মহাসড়ক থেকে সড়ে যান, যান চলাচল স্বাভাবিক হয়।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)