ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় গ্রেফতার হন তারা। এর আগে রোববার গভীররাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করে পুলিশ।
গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন- নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীরে ছেলে কেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আঃ মজিদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান ও একই গ্রামের মৃত আঃ জলিলের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল আলম।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)