ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা।
সম্মেলনে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, খন্দকার ফজলুল হক টুলু ও আমিনুর রহমান মুসা ।
নেতারা জানান, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন—সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খা, হাফিজুর রহমান মুন্নু, হাবিবুর রহমান হাবিব ও মো. ফরিদুর রহমান।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)