• গণমাধ্যম

মাগুরায় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার দুপুরে মাগুরা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

কর্মশালায় প্রধান অতিথি জানান, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা করার জন্য শুধু আইন-ই যথেষ্ট নয়। গণমাধ্যমকর্মীদের বিচক্ষণতা এবং নীতি-নৈতিকতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া প্রেস কাউন্সিল কর্তৃক প্রণীত সাংবাদিকদের শপথনামা মেনে চলার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। গণমাধ্যমকর্মীদের কাজের স্বার্থে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর থেকে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য-উপাত্ত সংগ্রহের বিদ্যমান সুযোগ কাজে লাগানো যেতে পারে। তিনি আরো বলেন, মব জাস্টিস কখনো মঙ্গল আনবে না, এ বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকতে হবে। 

 

উন্মুক্ত আলোচনা পর্বে গণমাধ্যমকর্মীরা ইতিবাচক সাংবাদিকতার বিকাশে তাদের ভাবনাগুলো তুলে ধরেন। 

 

মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা । কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর। এতে স্বাগত বক্তৃতা করেন মাগুরা জেলা তথ্য অফিসের তথ্য অফিসার পাভেল দাস। প্রশিক্ষণ কর্মশালায় মাগুরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপ...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক ক...

image

ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে এনপিবি নিউজের প্রথম বর্...

২

ঠাকুরগাঁও প্রতিনিধি: সত্য সরাসরি সবার আগে’ এই স্লোগানক...

image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

৩

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৫

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

  • company_logo