• সমগ্র বাংলা

ফরিদপুরে সদরপুর ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

 ফরিদপুর প্রতিনিধিঃ  "শেখ হাসিনাতেই আস্থা" লেখা লিফলেট বিতরণের মামলায় ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিম (৩০) কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত  রাতে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে "শেখ হাসিনাতেই আস্থা" লেখা সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার  গ্রেপ্তারের ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরন করা হবে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo