• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, চার ব্যবসায়ীকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার রোধকল্পে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে শহরের নিউমার্কেট ও হাজী শরীয়াতুল্লাহ বাজারের চার ব্যবসায়ীকে ৬ হাজার জরিমানা ও ২৩৩ কেজি পলিথিন জব্দ করা হয়। 

 মঙ্গলবার (১৭ জুন) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছা. জান্নাতুল সুলতানা। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদ হাসানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযান সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ ব্যবহার রোধকল্পে জেলা সদরের ফরিদপুর নিউমার্কেট ও হাজী শরীয়াতুল্লাহ্ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের সহায়তায় পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করায় নিউমার্কেট ব্যবসায়ী অমল কুমার সাহা স্টোর, হাজী শরীয়াতুল্লাহ্ বাজারের হাবিব স্টোর, রেজওয়ান ট্রেডার্স ও স্বর্ণা ডিপো নামক ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে আদালত। আটককৃত পলিথিন জেলা প্রশাসক এর কার্যালয়ের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।

বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, পরিবেশ সুরক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিক্রয়, বিপণন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo